Style Options
বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, অর্ধ-বার্ষিক ও প্রাক নির্বাচনি পরীক্ষা - ২০২৬ শেষ হবে ১৬-০৭-২০২৬ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার, তাই ১৯-০৭-২০২৬খ্রিঃ তারিখ রোজ রবিবার থেকে যথারিতি বিদ্যালয়ের শ্রেনি কার্যক্রম চালু থাকবে।   |  এতদ্বারা বিদ্যালয়রে সকল ছাত্র/ ছাত্রীদের জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অর্ধ-বার্ষিক এবং ১০ম শ্রেণির প্রাক নির্বাচনি পরীক্ষা ২৮-০৬-২০২৬ তারিখ এর পরিবর্তে ০১-০৭-২০২৬ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিন নোটিশ বোর্ডে দেওয়া আছে।  |  চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়।  |  

সভাপতির বাণী

Picture

 চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়  একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রত্যন্ত এই এলাকায় শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ অবস্থান রাখছে।
বর্তমান সরকার শিক্ষার গুণগত মান বিকাশে বদ্ধপরিকর এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকায়ন ও শিক্ষার্থী এবং অভিভাবকগনের নিকট তথ্য সরবরাহ সহজ করার জন্য আধুনিক মানের ভবন নির্মাণ, উন্নত মানের তথ্য প্রযুক্তির ল্যাব শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও ডায়নামিক ওয়েবসাইট চালু করছে।
আমি প্রত্যাশা করি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে  চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়  এলাকার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলে জাতি গঠনে অনন্য অবদান রাখবে।
আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি । সেই সাথে প্রতিষ্ঠানটি যেন সুন্দর ও সাবলীল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।

কাজী আবু বকর

সভাপতি  ( এডহক কমিটি )

 চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় 

আড়িয়ারা, লোহাগড়া, নড়াইল।